রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের ওয়েবসাইটে স্বাগতম (পরীক্ষামুলক স¤প্রচার)

স্কটল্যান্ডে করোনা ভাইরাস (বিস্তারিত)

Sex Cams

এলবিপিসি মিডিয়া এওয়ার্ড ২০২৬ পেলেন বাংলাস্কট এডিটর মিজান রহমান




 

Screenshot

লন্ডন, ২৫ জানুয়ারি ২০২৬:

সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় লন্ডন বাংলা প্রেসক্লাব (এলবিপিসি) মিডিয়া এওয়ার্ড ২০২৬, পেলেন বাংলাস্কট নিউজের সম্পাদক মিজান রহমান। গত ২৫শে জানুয়ারি রোববার ২০২৬ইং লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেনুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বি-বাষিক সভা ও নির্বাচন উপলক্ষে প্রথম বারের মত আয়োজিত হয় এলবিপিসি মিডিয়া এওয়ার্ড ২০২৬।


মিজান রহমান চ্যানেল এস নিউজের মাধ্যমে স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির ভাবমুর্তি উজ্জল করতে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে আসছেন। তাছাড়া টিভি জার্নালিজমকে তৃণমুল পর্যায়ে জনপ্রিয় করে তুলতে নিজ উদ্যোগে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন শহরে আগ্রহীদের কমিউনিটি জার্নালিজমে যুক্ত হতে উৎসাহিত করেন। শিক্ষানবিস জার্নালিস্টদের প্রণোদনা, প্রশিক্ষন ও মেন্টরিং এর মাধ্যমে দক্ষতা উন্নয়নে মিজান রহমান কার্যকরী বিশেষ ভুমিকা রাখেন। দীর্ঘ ১৫ বছরের বেশী সময় ধরে লন্ডনের বাহিরে বিভিন্ন এলাকায় মিডিয়া ক্ষেত্রে অসামান্য ভুমিকা রাখায় ‘‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউটর ইন দ্য মিডিয়া’’ – শীর্ষক এওয়ার্ডে ভুষিত হন বাংলাস্কট নিউজের এডিটর মিজান রহমান।
এওয়ার্ড অনুষ্ঠানে সম্মাননাটি তুলে দেন চ্যানেল এস টেলিভিশনের ফাউন্ডার মাহি ফেরদৌস, নর্থ ইংল্যন্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট আহমদ হোসেন হেলাল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের এবং সাধারন সম্পাদক তাইছির মাহমুদ।
উল্লেখ্য, মিজান রহমান ২০০৬ সালে চ্যানেল এস নিউজের স্কটল্যান্ড প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন। তাঁর মানসম্মত রিপোর্টিং এর মাধ্যমে স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির ক্ষমতায়ন এবং মুলধারার সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পায়। তার কাজের স্বীকৃতি স্বরুপ ২০০৮ সালে তাঁকে বেস্ট জার্নালিস্ট হিসাবে চ্যানেল এস চেয়ারম্যান এওয়ার্ডে ভুষিত করা হয়। টিভি জার্নালিজম ছাড়া ও ব্রিটেনের বাংলা নিউজ মিডিয়ায় মিজান রহমান দীর্ঘ কাল ব্যাপী কাজ করে যাচ্ছেন।


লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্য মিজান রহমান সপরিবারে স্কটল্যান্ডের এডিনবরায় বসবাস করছেন, তাঁর দেশের বাড়ী মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গলে।
মিজান রহমান বাংলাদেশে থাকাকালীন মদনমোহন কলেজের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেন। অত:পর হাকালুকি হাওরে জাতিসংঘের পরিবেশ উন্নয়ন প্রকল্পের অধীনে জলাভুমির জীববৈচিত্র্য সংরক্ষন প্রকল্পে বায়োলজিষ্ট হিসাবে কর্মরত ছিলেন।


উচ্চতর শিক্ষা গ্রহনের উদ্দেশ্যে স্কটল্যান্ড আসেন এবং ২০০৬ সালে স্টারলিং ইউনিভার্সিটি থেকে সাসটেইনএবল ডেভলাপমেন্ট বিষয়ে এমএসসি ডিগ্রী অর্জন করে এডিনবরায় ইকুয়ালিটি এন্ড কমিউনিটি ডেভলাপমেন্ট সেক্টরে কাজ শুরু করেন। সাংবাদিকতা, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় মুলধারায় ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি গ্রান্টন কমিউনিটি গার্ডেনার চ্যারিটি বোর্ড মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন। ইতিপুর্বে তিনি গ্রান্টন এন্ড ডিস্ট্রিক্ট কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী হিসাবে দীর্ঘদিন কাজ করেন। তাছাড়া গ্রান্টন ইউথ সেন্টারের বোর্ড মেম্বার, রয়স্টন ওয়ার্ডিবার্ন কমিউনিটি এডুকেশন সেন্টারে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এডিনবরায় বসবাসরত এথনিক মাইনরিটি কমিউনিটির জনগনকে স্কটিশ মুলধারার রাজনীতিতে যুক্ত করতে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন মিজান রহমান।
এওয়ার্ড প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মিজান রহমান বলেন, ‘‘বাংলাদেশী কমিউনিটির জীবনমান উন্নয়নে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিডিয়া একটি গুরুত্বপুর্ন হাতিয়ার হিসাবে ভুমিকা রাখে। তাই ব্রিটেনের বাংগালী অধ্যুষিত এলাকা সমুহতে মিডিয়ার সাথে সম্পৃক্ততা বাড়াতে আমাদের কমিউনিটি জার্নালিস্টদের অবদান অনস্বীকার্য। সীমিত পরিসরে ব্রডকাস্ট মিডিয়ায় কাজ করতে গিয়ে আমাদের প্রতিনিধিরা যে ত্যাগ স্বীকার করেছেন এজন্য আমিসকলের প্রতি কৃতজ্ঞ এবং আমার এই সম্মাননা সেসব সংবাদ কর্মীদের প্রতি উ্ৎসর্গ করছি ।’’

সম্পাদক: মিজান রহমান
প্রকাশক: বিএসএন মিডিয়া, এডিনবরা, স্কটল্যাণ্ড থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: